• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিবিধ
ভোলা-বরিশাল যোগাযোগে নতুন দিগন্ত

সেতু খাতে ৩.৪ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

দেশ টিভি ডেস্ক
  ২৯ জুলাই ২০২৬, ২২:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাংলাদেশের সেতু ও অবকাঠামো খাতে প্রায় ৩.৪ বিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনতে ভূমিকা রেখেছে বিনিয়োগ ও পরামর্শক প্রতিষ্ঠান স্ট্যালিয়ন ক্যাপিটাল। জাপানের মিয়াগাওয়া কেনসেতসু কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে যৌথভাবে ভোলা–বরিশাল ও শরীয়তপুর–চাঁদপুর সেতু নির্মাণে এ বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভোলা–বরিশাল সেতু নির্মাণে জাপানের বড় নির্মাণ প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেতসু কনস্ট্রাকশন লিমিটেডকে নির্বাচিত করেছে দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (এমএলআইটি)। প্রকল্পটিতে মিয়াগাওয়া কেনসেতসুর স্থানীয় অংশীদার হিসেবে কাজ করছে বাংলাদেশের স্ট্যালিয়ন ক্যাপিটাল লিমিটেড।

সম্প্রতি অনুষ্ঠিত জাপান–বাংলাদেশ যৌথ প্ল্যাটফর্মের অষ্টম সভায় ভোলা–বরিশাল সেতু প্রকল্পের অগ্রগতি এবং জাপানি বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় প্রকল্পটির পরবর্তী কার্যক্রম ও বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টরা বলছেন, ভোলা–বরিশাল ও শরীয়তপুর–চাঁদপুর সেতু প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। সড়ক যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের গতি বাড়বে। একই সঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

জাপানি প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেতসুর বাংলাদেশে বিনিয়োগ ও প্রকল্প সম্প্রসারণে গত কয়েক বছর ধরে কাজ করছে স্ট্যালিয়ন ক্যাপিটাল। বিনিয়োগ কাঠামো প্রণয়ন, প্রকল্প উন্নয়ন, কৌশলগত পরামর্শ এবং স্থানীয় অংশীদার হিসেবে প্রতিষ্ঠানটি বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করছে।

বিনিয়োগ উদ্যোগটি বাংলাদেশে এগিয়ে নেওয়ার বিষয়ে স্ট্যালিয়ন ক্যাপিটালের চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ বলেন, ‘বাংলাদেশের অবকাঠামো খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর জন্য আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। ভোলা–বরিশাল সেতু শুধু একটি যোগাযোগ প্রকল্প নয়; এটি দক্ষিণাঞ্চলের অর্থনীতি, শিল্প ও কর্মসংস্থানের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে।’

তিনি বলেন, ‘মিয়াগাওয়া কেনসেতসুর সঙ্গে আমাদের অংশীদারত্বের লক্ষ্য হলো আন্তর্জাতিক মানের প্রযুক্তি, দক্ষতা ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসা। প্রকল্পটির আর্থিক ও বিনিয়োগ কাঠামো নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে কাজ করেছি, যাতে এটি জাপানি অংশীদারদের কাছে বাস্তবসম্মত ও আকর্ষণীয় হয়ে ওঠে।’

সাঈদ ইব্রাহিম আহমেদ আরও বলেন, ‘বাংলাদেশে বড় অবকাঠামো প্রকল্পে বিদেশি বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। সরকারি নীতিগত সহায়তা ও সঠিক অংশীদারত্ব নিশ্চিত করা গেলে ভবিষ্যতে জাপানসহ অন্যান্য দেশ থেকেও আরও বড় বিনিয়োগ আনা সম্ভব।’

স্ট্যালিয়ন ক্যাপিটাল জানিয়েছে, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে জাতীয় অর্থনীতির যোগাযোগ আরও শক্তিশালী হবে। দীর্ঘমেয়াদে এসব প্রকল্প আঞ্চলিক অর্থনীতি, উৎপাদনশীলতা ও জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বড় অবকাঠামো প্রকল্পে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থাও আরও বাড়বে।

/অ

  • সেতু নির্মাণ
  • বিনিয়োগ
এ সম্পর্কিত আরও খবর
আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া নতুন বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া নতুন বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
অর্থনীতি, বিনিয়োগ ও শিল্পোৎপাদনে গ্যাস সংকটের বিরূপ প্রভাব
অর্থনীতি, বিনিয়োগ ও শিল্পোৎপাদনে গ্যাস সংকটের বিরূপ প্রভাব
সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ, মুখোমুখি স্থানীয়রা ও ঠিকাদার
সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ, মুখোমুখি স্থানীয়রা ও ঠিকাদার
সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে প্রস্তাবিত স্থান পরিদর্শন
সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে প্রস্তাবিত স্থান পরিদর্শন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।